ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

এটা জাতীয় ঐক্য নয়, নেতায় নেতায় জোট: কাদের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ২২:৫৯, ২৩ সেপ্টেম্বর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

ড. কামাল হোসেন নেতৃত্বে বিএনপিসহ বিভিন্ন দল নিয়ে জাতীয় নতুন ঐক্য প্রক্রিয়ার সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, নেতায় নেতায় জোট করেছেন। আওয়ামী লীগের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। ৬৪ ভাগ জনপ্রিয়তা যে দলের তাদের বাদ দিয়ে জাতীয় ঐক্য হয় না।

রোববার সকালে চট্টগ্রামে কর্ণফুলীতে এক পথসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

পত্রিকায় ছবি না ছাপিয়েও আওয়ামী লীগের জনপ্রিয়তা ঢেকে রাখা যাবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা ঘরে ঘরে। আওয়ামী লীগ যেখানেই জনসভা করেছে লাখ লাখ লোক অংশ নিয়েছে। এটা গণমাধ্যম না দেখলেও জনগণ দেখেছে, দেশবাসী দেখেছে।

গণমাধ্যমের সমালোচনা করে তিনি আরো বলেন, এভাবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হয় না। সত্য ঢাকা দিয়ে রাখা যায় না। আমিও গণমাধ্যমের লোক ছিলাম। সাংবাদিকদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশবাসীর কাছে তিনি মিথ্যাচার করেছেন। জাতিসংঘ মহাসচিব বিএনপিকে আমন্ত্রণ জানায়নি। এটা জনগণের সঙ্গে প্রতারণা। তারা ভুয়া, প্রতারক।

বিএনপি ক্ষমতায় আসলে দেশে গণতন্ত্র থাকবে না, উন্নয়ন হবে না উল্লেখ করে তিনি বলেন, দেশের জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ধানের শীষ এখন পেটের বিষ।

নিউজওয়ান২৪.কম/এএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত