এ দেশে সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব?
নিউজওয়ান ডেস্ক
মাহমুদুর রহমান মান্না : ফাইল ফটো
যে সরকারের শাসন ব্যবস্থায় বিচার বিভাগের অবস্থা প্রশ্নবিদ্ধ, প্রধান বিচারপতি নিরাপদ নয়, সেই সরকার ক্ষমতায় থাকাকালীন সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব? এমন প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন করতে চাইলে নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ঐক্য আয়োজিত ‘নির্বাচনী সংলাপ ও গণতন্ত্র’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, নাগরিক ঐক্য মনে করে, ‘দেশের বর্তমান অবস্থার মূলে আছে ২০১৪ সালে নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে অর্জিত অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা। সে কারণে আমরা বিশ্বাস করি, আগামী সংসদ নির্বাচনটি যদি অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক না হয়, তবে সেটা আমাদের এই ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থাকে একেবারেই ধসিয়ে দেবে।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এস এম আকরাম বলেন, আমরা এই মুহূর্তে এমন একটা সরকার দ্বারা শাসিত হচ্ছি, যেটা নির্বাচিত হয়েছিল নির্বাচনের আগেই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ফজলুল হক সরকার, শেখ দেলোয়ার হোসেন, জাহিদুর রহমান, শহীদ উল্লাহ কায়সার প্রমুখ।
নিউজওয়ান২৪.কম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ