ঢাকা, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

উন্নয়নের স্বার্থে আরেকবার নৌকায় ভোট দিন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৪, ২৭ অক্টোবর ২০১৮  

ছবি: বিটিভি ওয়ার্ল্ডের সৌজন্যে

ছবি: বিটিভি ওয়ার্ল্ডের সৌজন্যে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের স্বার্থে আরেকবার নৌকা মার্কায় ভোট দিন। যাকেই দলের প্রতীক দেয়া হবে তাকেই ভোট দেয়ার আহ্বান জানান তিনি। এসময় জনসভায় উপস্থিত নেতাকর্মীদের ওয়াদাও করিয়েছেন তিনি।

শনিবার বিকেলে বরগুনার আমতলীতে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি একথা বলেন।

জনসভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের নির্বাচনী প্রতীক নৌকার প্রতিকৃতি নিয়ে হাজির হন। নৌকার পক্ষে মুহুর্মুহু স্লোগানে মুখরিত করে তোলে জনসভাস্থল।

শেখ হাসিনা সরাসরি ভোট চান নৌকা মার্কায়। তিনি বলেন, নৌকায় ভোট দিয়েছেন, আগামীতেও ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।

আগামী জাতীয় নির্বাচনে যাকেই দল থেকে মনোনয়ন দেয়া হয়, তাকেই ভোট দেয়ার আহ্বান জানান আওয়ামী লীগ প্রধান। তিনি বলেন, আমি আপনাদের কাছে ওয়াদা চাই, যাকেই নৌকা মার্কা দিয়ে পাঠাব, আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের সেবা করা করার সুযোগ দেবেন। হাত তুলে আপনারা প্রতিজ্ঞা করেন আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন।

নিউজওয়ান২৪/এএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত