উখিয়ায় মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করবেন খালেদা জিয়া
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর
ছবি সংগৃহীত
উখিয়ায় ড্যাবের মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এ প্রসঙ্গে ড্যাবের মহাসচিব এ জেড এম ডা. জাহিদ বলেন, চেয়ারপারসন আমাদের মেডিক্যাল উদ্বোধন করবেন।
আগেও যেমন প্রস্তুতি ছিল এখনো আছে।
ড্যাবের কার্যক্রম বিএনপি চেয়ারপারসন, মহাসচিব ও রোহিঙ্গা ত্রাণবিষয়ক কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন বলে জানান ডা. জাহিদ।
তিনি আরো বলেন, অস্থায়ী মেডিক্যালে এ পর্যন্ত প্রায় দুই লাখ রোহিঙ্গা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন, সেখানে ড্যাবের অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প মা, শিশু-স্বাস্থ্য ও প্রাথমিক স্বাস্থ্য সেবাকেন্দ্র উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপারসন। পাশাপাশি বালুখালী, হাকিমপুর ও ময়নার গোলা শরণার্থী ক্যাম্পে প্রায় ১১ হাজার রোহিঙ্গা পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।
জানা গেছে, বিএনপির পক্ষ থেকে সেনাক্যাম্পে ৪৫ ট্রাক ত্রাণসামগ্রী হস্তান্তর করা হবে। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
আরও জানা গেছে, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণের জন্য আজ সোমবার সকাল ১০টায় খালেদা জিয়ার কক্সবাজার সার্কিট হাউজ থেকে উখিয়া যাবার কথা রয়েছে।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ