ইন্দোনেশিয়ায় মৃত্যুর ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প-সুনামিতে মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছে শোকবার্তা পাঠানো হয়েছে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছে পাঠানো শোকবার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে নিহতের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। ইন্দোনেশিয়ার জনগণ ও সরকার এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠবে বলেও প্রত্যাশা করেছেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ৮৩২-এ দাঁড়িয়েছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট ইউসুফ কাল্লা জানিয়েছেন, নিহতের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে। শুক্রবার ভূমিকম্পের কিছুক্ষণ পর সুলাওয়েসি দ্বীপের পালু শহরে সুনামি আঘাত হানে। সাগর থেকে ছুটে আসা ছয় মিটার উঁচু ঢেউ উপকূলীয় শহরটিতে আছড়ে পড়ে। বর্তমানে পালু শহরের একটি বিধ্বস্ত হাসপাতাল ও একটি বিপণীবিতানে অনেক মানুষ আটকে আছে বলে জানা গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত শুধু পালুর নিহতের সংখ্যাই প্রকাশ পেয়েছে। পালুর উত্তরে ভূমিকম্পের উপকেন্দ্রের নিকটবর্তী দংগাল এলাকায় ব্যাপক প্রাণহানী ঘটার ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিউজওয়ান২৪/টিআর
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ