ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

বনানী ধর্ষণ মামলায়

আসামিদের জিজ্ঞাসাবাদে ধর্ষণের সত্যতা মিলেছে

তাজা খবর ডেস্ক

প্রকাশিত: ১৮:১৪, ১২ মে ২০১৭  

রাজধানীর বনানীতে দুই ছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিবকে প্রাথমিক জিজ্ঞাষাবাদে দুই ছাত্রী ধর্ষণের সত্যতা মিলেছে। আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায়।

ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, আসামিদের বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হবে। আমরা আজ ভোরে আসামিদের পেয়েছি। ফলে বেশি জিজ্ঞাসাবাদ করতে পারিনি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের অভিযোগ সত্য বলে প্রতীয়মান হয়েছে।

সেই রাতে কোনো ভিডিও হয়েছিল কিনা এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি কেউ ভিডিও করে থাকে সেটা অন্য কেউ ছেড়ে দেয়ার সম্ভাবনা আছে কিনা, সেগুলো মাথায় রেখে তদন্ত চলছে। বনানী থানার দায়িত্ব পালনে কোনো অবহেলা আছে কিনা সেটি খুঁজতে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ মার্চ পূর্বপরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওই দুই শিক্ষার্থীকে জন্মদিনের দাওয়াত দেয়। সেখানে দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে সাফাত ও নাঈম। ধর্ষণ মামলার আসামিরা হলো- সাফাত আহমদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।

নিউজওয়ান২৪.কম

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত