আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৩ ইউনিট বন্ধ
তাজা খবর ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের সুইচ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর তিন ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
আশুগঞ্জ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএসএম সাজ্জাদুর রহমান জানান, দুর্ঘটনার পর থেকে জাতীয় গ্রিডে ৪২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
তিনি জানান, সকালে ১৩২ কেভি গ্রিডলাইনের সুইচ ইয়ার্ডে হঠাৎ আগুন লাগে। তাৎক্ষণিকভাবে কেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়া ইউনিটগুলো হচ্ছে- ৫০ মেগাওয়াটের টিএসকে ইউনিট, ২২৫ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট ও ১৫০ মেগাওয়াটের একটি ইউনিট।
প্রকৌশলী সাজ্জাদুর রহমান আরো জানান, আগুনের কারণে গ্রিডলাইনেও ত্রুটি দেখা দেয় দিয়েছে। ফলে সকাল থেকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলায় বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়। তবে বিকল্প ব্যবস্থায় অন্য একটি গ্রিডলাইন দিয়ে ইতোমধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে। আর ঘটনার পরপরই স্থানীয় প্রকৌশলীরা মেরামত শুরু করেছেন। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
নিউজওয়ান২৪.কম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়