আলোচনা ভালো বললেন কামাল, সন্তুষ্ট নয় বিএনপি
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
গণভবনে শেষ হলো জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের প্রতিনিধিদের সংলাপ। রাত ১০টা ৩৫ মিনিটে সংলাপ শেষ হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে তিনঘণ্টাব্যাপী এ সংলাপে খোলামেলাভাবে অনেক বিষয় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগের নেতারা।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।
সংলাপের বিষয়ে জানতে চাইলে ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান নেতা ড. কামাল হোসেন বলেছেন, আলোচনা ভালো হয়েছে। তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। বর্ষীয়ান এই আইনজীবীর নেতৃত্বে ঐক্যফ্রন্টের ২১ সদস্যের প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়।
তবে সংলাপের বিষয়ে জোটের সবচেয়ে বড় দল বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা আলোচনায় সন্তুষ্ট নই।
এ বৈঠক সম্পর্কে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্ল্যাহ বেরিয়ে যাওয়ার সময় বলেন, আলোচনায় কিছু অগ্রগতি আছে।
বেরিয়ে যাওয়ার সময় দলটির আরেক নেতা ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আলোচনা খুবই সুন্দর হয়েছে। তবে আলোচনার সফলতা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বলতে পারবো না।’
আর সরকারের জোটে থাকা জাসদ (আম্বিয়া-বাদল) এর নেতা মইনুদ্দিন খান বাদল বলেছেন, খুবই ইতিবাচক আলোচনা হয়েছে। ইটস অ্যা পলিটিক্যাল স্টার্ট। এর আগে নৈশভোজের বিরতি দিয়ে রাত ১০টার দিকে সংলাপ আবারো শুরু হয়।
ওই সূত্রের দেয়া তথ্যানুযায়ী, রাত বাড়ায় ৯টা ২০ এর দিকে প্রধানমন্ত্রীর আহ্বানে নৈশভোজে উভয়পক্ষের সব নেতা অংশ নেন। উভয়পক্ষের নেতাদের আসনের সামনেই তাদের পছন্দ অনুযায়ী খাবার পরিবেশন করা হয়। খাবার খেতে খেতেই তারা নিজেদের মধ্যে কথা বরতে থাকেন। তবে রাত ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে আবারও আলোচনা শুরু হয়ে তা পরবর্তী আধাঘণ্টা স্থায়ী হয়।
নিউজওয়ান২৪/এমএম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ