আরপিও সংশোধন হলে সীমিত আকারে ইভিএম ব্যবহার: সিইসি
নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন হলে আগামী নির্বাচনে সীমিত আকারে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
সিলেটে আয়োজিত উন্নয়ন মেলায় শুক্রবার বিকালে নির্বাচন কমিশনের স্টল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি জানান, ইভিএম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলায় এর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাজনৈতিক দলের সদস্যদের ইভিএম প্রদর্শনী ঘুরে দেখার পরামর্শ দেন তিনি।
নির্বাচনের তফসিল ঘোষণার সময় নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
সবার সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় সিলেট জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ সুপার মনিরুজ্জামান এবং সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শামসুল আলম উপস্থিত ছিলেন।
সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে চলমান উন্নয়ন মেলায় নির্বাচন কমিশনের স্টলে ইভিএমের মাধ্যমে প্রতীকী ভোটগ্রহণ করা হয়। পরে ভোটের ফল ঘোষণা করেন সিইসি।
এর আগে দুপুরে বিমানযোগে সিলেট আসেন সিইসি নুরুল হুদা। শনিবার তার সুনামগঞ্জ যাওয়ার কথা রয়েছে।
নিউজওয়ান/এএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ