ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ নয়: জ্বালানি সচিব

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৫, ২৯ সেপ্টেম্বর ২০১৮  

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম

আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের আর নতুন কোনো সংযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম।

শনিবার বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক সভায় তিনি এ কথা বলেন।

সচিব বলেন, প্রাকৃতিক গ্যাস দিয়ে উন্নতমানের পণ্য তৈরি করা যায়, যা অন্য গ্যাস দিয়ে সম্ভব নয়। তাই রান্নার কাজে ব্যবহার করে প্রাকৃতিক গ্যাস শেষ করা চলবে না। আমদানি করা এলএনজি পাইপলাইনে সরবরাহ করার পর আগামীতে আবাসিক খাতে নতুন সংযোগ দেয়া হবে। এ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নিউজওয়ান২৪/টিআর

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত