আবারো বাংলাদেশ আসছে রোহিঙ্গারা
নিউজ ডেস্ক
ফাইল ছবি
আবারো বাংলাদেশ মুখো হচ্ছে রোহিঙ্গারা। নির্যাতনের ভয়ে মিয়ানমার থেকে আরো প্রায় ৫ লাখ রোহিঙ্গা সীমান্ত পারিয়ে দিয়ে এদেশে আসার প্রতিক্ষায় আছে।
গেল কয়েকদিন ধরেই রোহিঙ্গাদের কেউ না কেউ কক্সবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে আসছে। তবে নতুন করে রোহিঙ্গা প্রবেশ টেকাতে তৎপর রয়েছে বিজিবি। সম্প্রতি কক্সবাজার সীমান্তের বিভিন্ন পয়েন্টে নৌপথে আসা রোহিঙ্গাদের ফেরতও পাঠিয়েছেন তারা।
এদিকে, চলতি বছরের শুরু থেকে ১৩ হাজারের মত রোহিঙ্গা কক্সবাজারে এসেছে। এর মধ্যে গেল আগস্ট মাসেই এসেছে অন্তত দেড়শো রোহিঙ্গা। এরা কক্সবাজারের বালুখালী ক্যাম্পে আশ্রয় নিয়েছে।
গত বছর ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযানের নামে দেশটির সেনাবাহিনীর নির্যাতনে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেয়। আর সেই সময়ে মানবিক কারণে সীমান্ত খুলে দেয় বাংলাদেশ সরকার।
জাতিসংঘের তথ্যমতে গত এক বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে সাত লাখেরও বেশি রোহিঙ্গা। এর আগে গেল কয়েক দশকে বিভিন্ন সময়ে আরো প্রায় চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।
আগে-পরে বাংলাদেশের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আসা রোহিঙ্গারা মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন, হত্যা, বাড়ি-ঘর পুড়িয়ে দেয়া ও যৌন নিপীড়নের লোমহর্ষক তথ্য তুলে ধরেন।
নিউজওয়ান২৪.কম/এএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ