আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস
তাজা খবর ডেস্ক
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ বুধবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করবে। প্রতিবছর এ দিনকে বিশ্বব্যাপী ভোক্তা অধিকার দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশে এবার দিবসটির প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘ভোক্তার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি’
২০০৯ সালে সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন করার পর এর অধীনে গঠিত হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২০১০ সালের ৬ এপ্রিল বাজারে অভিযান চালিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে এ সংস্থা। তাদের হিসাবে, সেখানে এ পর্যন্ত অভিযোগ এসেছে ৪ হাজার ২৪৫টি। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৩ হাজার ৮৭৩টি। বাকি অভিযোগগুলোর তদন্ত চলছে।
কোনো পণ্য কিনে ঠকেছেন? হতাশ না হয়ে অভিযোগ করুন, আয়ের একটি নতুন পথ খুলবে আপনার জন্য। ধরুন, আপনি এক লিটারের একটি পানির বোতল কিনলেন, যার মোড়কে লেখা মূল্য ২৫ টাকা। কিন্তু আপনি যে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন, সেখানে অনেকটা গায়ের জোরেই ৩০ টাকা নিল। একটু কষ্ট করে রসিদ সংগ্রহ করুন। অভিযোগ করুন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। অভিযোগ প্রমাণিত হলে দুই সপ্তাহের মধ্যে আপনি জরিমানার ২৫ শতাংশ অর্থ পেয়ে যাবেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অনেকগুলো ধারায় অধিদপ্তর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য অপরাধগুলো হলো ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি করা, ভেজাল পণ্য বা ওষুধ বিক্রি করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারিত করা, ওজনে কারচুপি, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি, মেয়াদ উত্তীর্ণ কোনো পণ্য বা ওষুধ বিক্রি ইত্যাদি।
নিউজওয়ান২৪.কম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ