‘আগামী বছর বিনিয়োগ ৮ শতাংশ বৃদ্ধি পাবে’
নিজস্ব প্রতিবেদক
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগামী বছর থেকে বিনিয়োগ ৮ শতাংশ বৃদ্ধি পাবে।’
রোববার সকাল সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ডেস্টিনেশন বাংলাদেশ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই বিষয়ে ব্যবসা না করে বিভিন্ন বিষয়ে উদ্যোক্তা হওয়ার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান। নিজ বক্তব্যে সরকারের নেওয়া বিভিন্ন ব্যবসাবান্ধব পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি।
এছাড়া বিদেশে যে ব্যবসায়িরা ডেলিগেট হিসেবে তার সঙ্গে বিদেশ সফরে যান তাদেরকে বিদেশি ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সম্মিলিতভাবে দেশের উন্নয়ন ঘটাতে পারে এমন ব্যবসায় উদ্যোগ নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান তৈরিতে বেসরকারি খাত আরো উন্মুক্ত করতে চায় সরকার। কেবল শহর নয়, উন্নয়ন গ্রামভিত্তিক হতে হবে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
দেশের সর্ববৃহৎ ও প্রাচীন বাণিজ্য সংগঠন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ৬০ বছর পূর্তি উপলক্ষে আজ রোববার ‘ডেস্টিনেশন বাংলাদেশ’ শীর্ষক এই আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়।
নিউজওয়ান২৪/জেডএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ