‘আইয়ুব বাচ্চু ব্যান্ড সংগীতকে অনন্য পর্যায়ে নিয়েছেন’
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ব্যান্ড সংগীতকে আইয়ুব বাচ্চু এক অনন্য পর্যায়ে নিয়ে গেছেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন। তার এই সময়ে চলে যাওয়া অকাল ও আকস্মিক।
সর্বসাধারণের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকাল সাড়ে ১০টায় আইয়ুব বাচ্চুর মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকেই আইয়ুব বাচ্চুর হাজারো ভক্তের ঢল নামে। আইয়ুব বাচ্চুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, আমরা জানি প্রতিটি কনসার্ট তিনি জাতীয় সংগীতের মাধ্যমে শুরু করতেন। মাদকমুক্ত সমাজ ও নারীর প্রতি সহিংসতা রোধে তিনি ছিলেন একজন বলিষ্ঠ সংগীত যোদ্ধা। ব্যান্ড সংগীতকে তিনি এক অনন্য পর্যায়ে নিয়ে গেছেন। আমার বিশ্বাস, নতুন প্রজন্ম তার দেখানো পথে চলে নব চেতনায় উজ্জীবিত হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
নিউজওয়ান২৪/এএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়