আইএসের হিটলিস্ট ‘টার্গেট ইউনাইটেড স্টেটস মিলিটারি’
বিশ্ব সংবাদ ডেস্ক
আইএস জঙ্গি সদস্য -ফাইল ফটো
আইএস মার্কিন সৈনিকদের বিরুদ্ধে তাদের হিটলিস্ট প্রকাশ করেছে। জঙ্গিবাদী এই সংগঠন জানায়- এই হিটলিস্ট মোতাবেক তাদের হত্যা করা হবে।
তালিকায় ৭০ জনের অধিক সেনা সদস্যের নাম আছে। এরা সবাই সিরিয়ার বিভিন্ন স্থানে জঙ্গি আস্তানায় মার্কিন ড্রোন হামলায় যুক্ত ছিলেন।
আইএস একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চরম বিষোদগার করে বলেছে, এরা হচ্ছে কাপুরুষের জাত। তাদের কোনো সাহস নেই এমনকি তাদের প্রেসিডেন্টেরও। কারণ, তারা সরাসরি যুদ্ধ না করে মানবহীন খুনী ড্রোন পাঠিয়ে নিরাপদ দূরত্বে থেকে বোতাম টিপে লড়াই করে।
আইএসের হ্যাকার গ্রুপ ওই তালিকা প্রকাশ করেছে। এতে তারা দাবি করেছে, তালিকায় থাকা মার্কিন সেনা সদস্যরা যে যেখানে আছে সেখানেই তাদের হত্যা করা হবে।
একটি ইরেজি দৈনিক জানায়, ‘ইসলামিক স্টেট হ্যাকিং ডিভিশন’ নামের ওই সংগঠনের ব্রিটিশ যোগসূত্র আছে।
তালিকায় সত্তরের অধিক মার্কিন সেনাসদস্যের নাম, ঠিকানা ও ছবি প্রকাশ করা হয়েছে। টুইটারে প্রচারিত ওই হিট লিস্টের শিরোনাম দেওয়া হয়েছে, ‘টার্গেট ইউনাইটেড স্টেটস মিলিটারি’।
আইএস এই দাবিও করেছে যে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তাদের চর আছে যার মাধ্যমে অচিরেই গুরুত্বপূর্ণ স্পর্শকাতর তথ্য প্রকাশ করা হবে। এতে সম্ভবত রয়েল এয়ারফোর্সের ড্রোন চালকদের নাম-পরিচয় থাকবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, আইএসের হ্যাকিং বিভাগ আগে পরিচালিত হতো বার্মিংহাম নিবাসী ব্রিটিশ মুসলিম জুনাইদ হোসেনের নেতৃত্বে। গত আগস্টে সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় তার মৃত্যু হয়। সূত্র: দ্য অস্ট্রেলিয়ান, নবভারত টাইমস, টাইমস অব ইন্ডিয়া
নিউজওয়ান২৪.কম/একে
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ