অবশেষে মালিবাগ-মৌচাক ফ্লাইওভার উদ্বোধন
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
ফাইল ছবি
নির্মাণে অনিয়ম-দুর্নীতিসহ নানা বিতর্কের পর অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে মগবাজার-মৌচাক-মালিবাগ ফ্লাইওভার। দুই বছরের মধ্যে ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্মাণাধীন প্রতিষ্ঠানের অনিয়মের কারণেই নির্ধারিত সময়ে শেষ হয়নি বলে অভিযোগ রয়েছে। অবশেষে চার বছর পর শেষ হয়েছে নির্মাণকাজ। বিভিন্ন অজুহাত দেখিয়ে কয়েক দফা সময় ও নির্মাণ ব্যয় বাড়ানোর কারণে নির্মাণাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে।
অনিয়ম-দুর্নীতি ছাড়াও এ ফ্লাইওভার নির্মাণের সময় হতাহতের ঘটনাও ঘটেছে। বিশেষ করে মালিবাগ রেলগেট এলাকায় ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে হতাহতের ঘটনায় মানুষ উৎকণ্ঠিত হয়ে পড়েছিল। এঘটনার পর নির্মাণাধীন প্রতিষ্ঠানের অযোগ্যতা ও অদক্ষতাকেই দায়ী করেছেন বিশেষজ্ঞ মহল।
দীর্ঘ অপেক্ষার পর আগামী ২৬ অক্টোবর বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ফ্লাইওভারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনী ঘোষণার পর পরই যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে মৌচাক-মালিবাগ-শান্তিনগর-রাজারবাগ-মগবাজার অংশ। এর মাধ্যমে পুরো ফ্লাইওভার যান চলাচলের জন্য উন্মুক্ত হবে।
ফ্লাইওভারের প্রকল্প পরিচালক এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুশান্ত কুমার পাল গণমাধ্যমকে জানান, ফ্লাইওভারের মূল কাজ (মৌচাক-মালিবাগ-শান্তিনগর-রাজারবাগ-মগবাজার) আগেই শেষ হয়েছে। বাতি, রঙ-কালি ও ধোয়ামোছাসহ অন্যান্য কাজও সম্পন্ন হয়েছে। এখন শুধু উদ্বোধনের জন্য অপেক্ষা।
এ ফ্লাইওভারের সাতরাস্তা-মগবাজার-হলি ফ্যামিলি হাসপাতাল অংশ গত বছরের ৩০ মার্চ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। চলতি বছরের ১৭ মে এফডিসি মোড় থেকে কারওয়ান বাজার পর্যন্ত তৃতীয় অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এ ছাড়া গত ১৫ সেপ্টেম্বর নিউ ইস্কাটন থেকে ওয়ারলেস মোড় পর্যন্ত এক দিকের অংশ খুলে দেয়া হয়। সর্বশেষ মৌচাক-মালিবাগ-শান্তিনগর-রাজারবাগ-মগবাজার অংশ খুলে দেওয়ার মাধ্যমে পুরো ফ্লাইওভারটি চালু হয়ে যাবে।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ