অন্যায়-অসত্যের কাছে মাথানত নয়: রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সবসময় নৈতিক মূল্যবোধ, বিবেক ও দেশপ্রেম জাগ্রত রাখতে হবে। কখনো অন্যায় ও অসত্যের কাছে মাথানত করা যাবে না। মনে রাখতে হবে, নিজেদের আত্মপরিচয়ের কথা, অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার কথা, আমাদের প্রিয় দেশটির কথা। কারণ, শেকড় ভুলে কেউ বড় হয় না।
শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ম সমাবর্তনে সভাপতির বক্তব্যে গ্র্যাজুয়েটদের উদ্দেশে তিনি একথা বলেন। অনুষ্ঠানে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেনকে ডক্টরেট ডিগ্রি অব লিটারেচার (ডি লিট) দেয়া হয়। বিকেল সাড়ে ৩টায় রাষ্ট্রপতি সমাবর্তন মঞ্চে উঠেন।
মুক্তচিন্তা ও সংস্কৃতি চর্চার অভাবে দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদের উত্থান ঘটছে বলে মন্তব্য করে বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ বলেন, আজকাল বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে অসহিষ্ণুতা, উগ্রবাদ, জঙ্গিবাদ ও মৌলবাদের মতো নেতিবাচক কর্মকাণ্ড জাতি গভীর উদ্বেগের সঙ্গে প্রত্যক্ষ করছে। আমি মনে করি, মুক্তচিন্তা ও সংস্কৃতি চর্চার অভাবে এর উত্থান ঘটছে।
তিনি আরো বলেন, জাতির অমিত শক্তি যুব সমাজ। যুব সমাজের শক্তি ও সম্ভবনাকে দেশ গঠনের কাজে লাগাতে তাদের অবশ্যই অপসংস্কৃতির প্রভাবমুক্ত হয়ে স্বাধীন চিন্তার অধিকারী হতে হবে। তাহলে আমরা লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারবো। এ জন্য শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, অভিভাবক, ছাত্রসংগঠনসহ সবাইকে সম্মিলিতভাবে অবদান রাখতে হবে।
গ্র্যাজুয়েটদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন মানে শিক্ষার সমাপ্তি নয়, বরং উচ্চতর জ্ঞানভাণ্ডারে প্রবেশের দ্বার উন্মোচন। তোমরা কেউ কেউ সে বিশাল জ্ঞানরাজ্যে অবগাহন করে বিশ্বকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সমাবর্তন বক্তা ছিলেন ইমেরিটাস অধ্যাপক আলমগীর মো. সিরাজুদ্দীন। অনুষ্ঠানে ছয় হাজার ১৪ জনকে ডিগ্রি দেয়া হয়। সমাবর্তন মঞ্চে উঠার আগে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ দু’টি দশতলা বিশিষ্ট আবাসিক হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
নিউজওয়ান২৪/এমএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ