অচেতন করে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ!
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর
প্রতীকী ছবি
রাজধানীর গুলশানে এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার সকালে গুলশান ২ নম্বরের একটি বাসায় এ ঘটনা ঘটে।
বর্তমানে ওই কিশোরী ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
কিশোরী বাবা অভিযোগ করে বলেন, তার মেয়ে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো এবং থাকতো। সেখানে পাশের ফ্ল্যাটের আদনান (২৭) নামের একজন তাকে ধর্ষণ করেছে। রবিবার সকালে ছাদে গাছ থেকে তুলশী পাতা আনতে গেলে আদনান একটি বোতল ঝাঁকিয়ে তার গায়ে ছিটিয়ে দেন। কিছুক্ষণের মধ্যে তার মেয়ে অচেতন হয়ে পড়েন। প্রায় দেড় ঘণ্টা পর জ্ঞান ফিরলে সে ধর্ষণের বিষয়টি বুঝতে পারেন। এরপর গৃহকর্তার বাসায় গিয়ে গৃহকর্ত্রীকে বিষয়টি জানালে তারা তাকে বিদায় করে দেন।
পরে মেয়েটি এ ব্যাপারে তার পরিবারকে জানায়। ওইদিন রাত সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতাল নিয়ে আসেন বাবা।
এখানে কর্তব্যরত চিকিৎসক কিশোরীকে গাইনি বিভাগে ভর্তির পরামর্শ দেন। প্রাথমিক চিকিৎসা ও কিছু পরীক্ষার পর তাকে পাঠানো হবে ওসিসিতে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জানান, ফরেনসিক পরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ