সম্পর্ক উন্নয়ন: শুক্রবার সৌদি যাচ্ছেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
শেখ হাসিনা ফাইল ফটো
ঢাকা: বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চেষ্টার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মে মাসের শেষে জাপান সফর করেন। এবার সেই ধারাবাহিকতায় চলতি জুনের শুরুতেই যাচ্ছেন সৌদি আরব। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে আগামী শুক্রবার পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছাড়বেন তিনি।
তবে জাপান সফরে তিনি উন্নত বিশ্বের সাতটি দেশ নিয়ে গঠিত জি-সেভেনের শীর্ষ সম্মেলনের আউট রিচ প্রোগ্রামে অংশ নেন। আর শুরু হতে যাওয়া সৌদি সফর হচ্ছে দ্বিপক্ষীয় সফর। এই যাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গী হবেন ১০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। এছাড়া থাকছেন পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও বিশেষ ব্যক্তিবর্গ।
সৌদি বাদশাহ সালমানের শাসনকালে এটি হতে যাচ্ছে বাংলাদেশি প্রধানমন্ত্রীর প্রথম সৌদি সফর।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, ৩ জুন (শুক্রবার) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে জেদ্দা রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছার পর (শনিবার) রাতেই পবিত্র মক্কা নগরীতে গিয় ওমরা পালন করবেন তিনি।
সফরের তৃতীয় দিন ৫ জুন সৌদি বাদশার সঙ্গে জেদ্দার রাজকীয় প্রাসাদে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ৬ জুন তিনি মহানবীর (সা.) রওজা জিয়ারতের জন্য মদিনা যাবেন।
সফরে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদিতে ঢাকা-রিয়াদ বিস্তারিত আলোচনা হবে- এমন আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।
সৌদি আরবে বাংলাদেশিদের শ্রম বাজার সম্প্রসারণ, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে সৌদি সহায়তা বৃদ্ধি, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতা এবং হজ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে দুই শীর্ষ নেতা মত বিনিময় করবেন বলে জানান তিনি।
বাংলাদেশি প্রধানমন্ত্রীর সফরকালে সৌদি ডেপুটি ক্রাউন প্রিন্স, উপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শ্রমমন্ত্রী, অর্থমন্ত্রীসহ শীর্ষ নেতারা শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রীর সফর শেষ হবে মদিনায়, ৭ জুন। সেখান থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশের রওনা করবেন তিনি।
এই সফরে ‘ফরেন অফিস কনসালটেশন (এফওসি)’, সাংস্কৃতিক সহযোগিতা এবং তথ্য-প্রযুক্তি খাতে সমঝোতা স্মারক সই হতে পারে বলে আশা প্রকাশ করেন মাহমুদ আলী।
সংবাদ সম্মেলনে সৌদিতে বাংলাদেশি নারী শ্রমিকদের ‘নিগৃহীত হওয়া’প্রসঙ্গে সরকারের পদক্ষেপ জানতে চাইলে তিনি বলেন, “আপনারা নিশ্চয়ই জানেন, নারী শ্রমিকদের ব্যাপারে নতুন যে ব্যবস্থাটা হয়েছে, পিতা বা ভাই যেতে পারবে। তারা সেখানে একই পরিবারে কাজ করতে পারবে। এটাতো শুরু হয়েছে। দেখা যাক, এটা কীভাবে কাজ করবে।”
বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের মৃত্যুর পর গত বছরের জানুয়ারিতে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরবের শীর্ষ পদে সালমান বিন আব্দুল আজিজ অধিষ্ঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সফর হতে যাচ্ছে এটা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মেয়াদে ক্ষমতায় আসার পর ২০০৯ সালের এপ্রিলে সর্বশেষ সৌদি সফর করেন।
নিউজওয়ান২৪.কম/আরকে
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ