আমাদের নিবন্ধন জনগণের হাতে ইসির কাছে নয়: রিজভী
নিজস্ব প্রতিবেদক
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী
শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সিইসি ভয় দেখিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় তিনি আরো বলেন, নির্বাচন কমিশনার বলেছেন, বিএনপি এবার নির্বাচনে অংশ না নিলে তাদের নিবন্ধন ঝুঁকিতে পড়বে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী আরো বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন নির্বাচনে না গেলে বিএনপির নিবন্ধন ঝুঁকিতে পড়বে। সিইসি কেএম নুরুল হুদা সাহেব একবারে খাঁটি বাকশাল মার্কা মুখপাত্রে পরিণত হয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।
একটি জনসম্পৃক্ত রাজনৈতিক দলের নিবন্ধন জনগণের হাতে থাকে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, জনপ্রিয় রাজনৈতিক দলকে কাগুজে নিবন্ধনের ঝুঁকির কথা বলে লাভ হবে না। জনগণের বিচারই রাজনৈতিক দলের টিকে থাকার মাপকাঠি।
রিজভী হুমকি দিয়ে বলেন, আমি সিইসিকে বলতে চাই, বিএনপির নিবন্ধন নিয়ে কোনো অশুভ পরিকল্পনা থাকে তাহলে সরকারের পাশাপাশি তাকেও পতনের ঝুঁকিতে পড়তে হবে।
বিএনপির শনিবারের জনসমাবেশ নিয়ে তিনি জানান, এ বিষয়ে তারা এখন পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছ থেকে অনুমতি পাননি।
তিনি আরো জানান, শনিবার সমাবেশ আয়োজন নিয়ে যদি ডিএমপির কোনো সমস্যা থাকে তাহলে রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা নিয়েও বিএনপির কোনো আপত্তি নেই।
নিউজওয়ান২৪
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ