ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

সুনামগঞ্জে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

রাহেনা বেগম, জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১১:০৮, ২৬ এপ্রিল ২০১৬   আপডেট: ০০:১৯, ২ মে ২০১৬

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্র, পুত্রবধূ ও নাতনীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের রামদিঘা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, জগদীশ সরকার (৭০), তার ছেলে রঞ্জিত সরকার(৪২), রঞ্জিতের স্ত্রী রিতা সরকার(৩৩) ও সোনালী সরকার(১০)।


স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের রামদিঘা গ্রামে জগদীশ সরকারের বাড়ির উঠানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এ সময় জগদীশের ছেলে রঞ্জিত সরকার উঠানে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

 

তাকে বাঁচাতে এগিয়ে যান তার স্ত্রী রিতা সরকার। এসময় তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এদের বাঁচাতে গিয়ে জগদীশ সরকারও বিদ্যুতায়িত হন। এ অবস্থা দেখে রঞ্জিতের মেয়ে সোনালী এগিয়ে যায়। এই শিশুটিও মর্মান্তিক এই জোটবদ্ধ মৃত্যুর মিছিলে সামিল হয়ে যায়। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়।

 

সুনামগঞ্জের পুলিশ সুপার হারুণ অর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

নিউজওয়ান২৪.কম/এসএল

 

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত