ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

মাত্র ১২ জন নিয়ে সিনহার বই উদ্বোধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭, ৩০ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ১২:৪৯, ৩০ সেপ্টেম্বর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

বিবর্ণ শ্রোতাহীন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বই ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল’, হিউম্যান রােইটস অ্যান্ড ডেমোক্রেসি’ এর উদ্বোধন হলো। অনেক মানুষের আসার কথা থাকলেও মোড়ক উন্মোচনে মাত্র ১২ জন নিয়েই অনুষ্ঠান করতে হলো সিনহাকে।


যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির জাতীয় প্রেসক্লাবে স্থানীয় সময় গতকাল শনিবার বিচারপতি সিনহার বইয়ের উদ্বোধন আয়োজন করা হয়।

অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত (১৯৯০-১৯৯৩) উইলিয়াম বি. মাইলাম। এছাড়া স্থানীয় পর্যায়ের হাতেগোনা কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন।

বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে সিনহার বক্তব্য ছিল হাস্যকর। একজন সাবেক প্রধান বিচারপতি হয়েও তিনি যে কতটা প্রতিহিংসাপরায়ন তা নিজ বক্তব্যের প্রমাণ করেছেন সুরেন্দ্র কুমার সিনহা। প্রধান বিচারপতির মতো পদে থেকে সুরেন্দ্র কুমার সিনহার এমন বক্তব্য লজ্জাজনক বলেই মন্তব্য বিশ্লেষকদের। উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্যে নিজ বক্তব্য ও বইয়ের ভাষার মধ্যে দিয়েই এটি যে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তা স্পষ্ট করেছেন সুরেন্দ্র কুমার সিনহা। একজন প্রধান বিচারপতির এমন রাজনৈতিক সংশ্লিষ্টতা সত্যিই হতাশাজনক বলে মত দেশের বিচার সংশ্লিষ্টদের।

সুরেন্দ্র কুমার সিনহা তাঁর বই নিয়ে যতটা আলোড়ন তুলতে পারবেন বলে আশা করেছিলেন উদ্বোধন অনুষ্ঠানের বিবর্ণতাই তা দুরাশা বলে প্রতীয়মান হয়েছে। বই নিয়ে সিনহার আলোচনায় থাকা আর হলো না।

নিচে বইয়ের উদ্বোধন অনুষ্ঠানের ভিডিওটি দেখুন

 

নিউজওয়ান২৪/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত