স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সু চি`র বৈঠক, বাংলাদেশে আসার আমন্ত্রণ
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
ফাইল ছবি
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। বুধবার (২৫ অক্টোবর) এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় সু চিকে বাংলাদেশ সফর করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এক ঘণ্টার ওই বৈঠকে ১০ সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সু চিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে বাংলাদেশ সফর করার আমন্ত্রণ জানান। সু চি জানান, দুই দেশের সুবিধাজনক সময়ে তিনি বাংলাদেশ সফর করবেন।
বৈঠকে সু চি জানান, কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে তার সরকার কাজ শুরু করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাঁচটি প্রস্তাব এবং কফি আনান কমিশনের সুপারিশের ভিত্তিতেই অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
এছাড়া বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সু চিকে জ্যেষ্ঠ কর্মকর্তা ও স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত সমূহ অবহিত করেন। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে তাকে। সু চি এ ব্যাপারে একমত প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসের বিরুদ্ধ জিরো টলারেন্স নীতি ঘোষণার বিষয়টি সু চিকে অবহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, `আমাদেশ দেশে কোনও সন্ত্রাসী প্রশ্রয় পাবে না। তবে অনুপ্রবেশকারীদের দ্রুত ফিরিয়ে না নিলে এদের অনেকেই সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়ে যেতে পারে।`
এছাড়া মাদকের অবৈধ পাচার বিশেষত ইয়াবার ভয়াবহতার নিয়ে সু চিকে অবহিত করা হয়। এরপর তিনি বলেন, তার দেশের যুবসমাজ অনেকেই ইয়াবায় আসক্ত। বাংলাদেশে ইয়াবা পাচার বন্ধে মিয়ানমার সীমান্ত বন্ধ করবে।
প্রসঙ্গত, রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য মিয়ানমার সফরে গেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ