স্পিকারের সঙ্গে সাংবাদিক প্রতিনিধিদলের সাক্ষাৎ
নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে ভিজিট বাংলাদেশ কর্মসূচির আওতায় ভারতসহ বিভিন্ন দেশের ৪৩ সদস্যের সাংবাদিক প্রতিনিধিদলে সাক্ষাৎ হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কার্যালয়ে আজ তারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় প্রতিনিধিদল সংসদীয় গণতন্ত্র, সংসদীয় চর্চা, নারীর মতায়ন ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন আজ দৃশ্যমান। তাই নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় নারীর এ অগ্রযাত্রা মাইলফলক হয়ে থাকবে।
এসময় তিনি জানান, দশম জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত আসনসহ সরাসরি নির্বাচনের মাধ্যমে মোট ৭৩ জন নারী সংসদ সদস্য প্রতিনিধিত্ব করছেন, যা মোট সদস্যের প্রায় ২১ ভাগ।
এসময়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার ও দিল্লীতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার(প্রেস) ফরিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজওয়ান২৪/এএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়