সুরঞ্জিত ছিলেন আমাদের শিক্ষক: আশরাফ
তাজা খবর ডেস্ক
সৈয়দ আশরাফুল ইসলাম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘প্রখ্যাত পার্লামেন্টেরিয়ান প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত সংসদীয় রীতি-নীতি শেখার জন্য আমাদের শিক্ষকের মত ছিলেন।’ রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে সোমবার সন্ধ্যায় ঢাকায় সুনামগঞ্জ সমিতির উদ্যোগে আয়োজিত সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘সংসদীয় রীতি-নীতি শেখার ক্ষেত্রে তিনি ছিলেন আমাদের শিক্ষক। বাজেট অধিবেশনে ও পয়েন্ট অব অর্ডারে কিভাবে বক্তৃতা দিতে হয়, সংসদে কিভাবে প্রশ্ন করতে হয় এবং স্পিকারের দৃষ্টি আকর্ষন করতে হয় তা তিনি শেখাতেন।’
তিনি বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নবীন সংসদ সদস্যদের সংসদীয় রীতি-নীতি শেখানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুরঞ্জিত সেনগুপ্তকে অনুরোধ করেছিলেন।’
সমিতির সভাপতি আকবর হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, মুহিবুর রহমান মানিক এমপি ও প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সহ-ধর্মনী জয়া সেনগুপ্তা।
সৈয়দ আশরাফুল ইসলাম আরো বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত জনসভায় বক্তব্য দেয়ার সময় ছিলেন সুপারস্টার। বক্তব্য দেয়ার সময় তার নাটকীয়তা ও অঙ্গ-ভঙ্গি ছিল সভ্যতাপূর্ণ।’
তিনি আরো বলেন, ‘তাঁকে (সুরঞ্জিত সেনগুপ্ত) দেখে আমরা সংসদে পারফর্ম করতাম। তিনি একজনই সুরঞ্জিত সেনগুপ্ত। তাঁর মতো আর একজন পার্লামেন্টেরিয়ান পাওয়া যাবে কি না সন্দেহ রয়েছে।’ খবর বাসস
নিউজওয়ান২৪.কম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ