ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু

জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০০:১৮, ২৪ জুন ২০১৬  

সুনামগঞ্জ: বৃহস্পতিবার জেলায় পৃথক বজ্রপাতে শিশুসহ ৩ জন মৃত্যু ছাড়াও ১ শিশু আহত হয়েছে।

নিহতরা হচ্ছে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের উমেদশ্রী গ্রামের খায়রুন বেগম(১২), একই উপজেলার ফখরুল ইসলাম(১৩) ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আসামুড়া গ্রামের আব্দুল খালিক(৬০)।

বৃহস্পতিবার সদর উপজেলার গৌরারং ইউনিয়নে ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আসামুড়া গ্রামে একাধিক বজ্রপাতের ঘটনা ঘটে।

সুনামগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের উমেদশ্রী গ্রামে আবিদ আলীর মেয়ে বসত ঘরের দরজার সামনের বসে ছিল। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়।

অপরদিকে, একই উপজেলার কাঠইর ইউনিয়নের শাখাইতি গ্রামের আবুল হোসেনের ছেলে ফখরুল তার চাচাতো ভাই মাজেদুলকে (৮) নিয়ে বাড়ির পাশে মাছ ধরতে যায় । এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই ফখরুল মারা যায় ও মাজেদুল আহত হয়।

আহত মাজেদুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মাজেদুল শাখাইতি গ্রামের নবী হোসেনের ছেলে।

এছাড়া দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আসামুড়া গ্রামের আব্দুল খালিক বাড়ির পাশে মাছ ধরতে যান। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিউজওয়ান২৪.কম/আরবি/একে

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত