সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই বাসযাত্রীর মৃত্যু
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
প্রতীকী ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে পেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি বাসের দুই যাত্রী নিহত হয়েছেন।
নিহতরা হলেন-মো. মাসুদ(৩৫) ও মো. কামরুজ্জামান মল্লিক(৩৭)।
এ ব্যাপারে কুমিরা হাইওয়ে পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলাম জানান, গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে বাড়বকুণ্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, সৌদিয়া পরিবহনের বাসটি ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল। বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সামনে একটি কভার্ড ভ্যান পেছন থেকে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মো. মাসুদ নামে ৩৫ বছর বয়সী এক বাসযাত্রীর মৃত্যু হয়। আহত অবস্থায় আরও সাতজনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে মো. কামরুজ্জামান মল্লিক নামে ৩৭ বছর বয়সী আরেকজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
পরিদর্শক জাহাঙ্গীর জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। পুলিশ দুর্ঘটনাকবলিত বাহন দুটি উদ্ধার করেছে।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ