সাবেক নৌপ্রধান এম এইচ খান মারা গেছেন
নিউজ ডেস্ক
ফাইল ছবি
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোশাররফ হোসেন খান বার্ধক্যজনিত কারণে মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।
শনিবার (১৩ অক্টোবর) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রিয়ার অ্যাডমিরাল (অব.) মোশাররফ হোসেন খানের মৃত্যুতে তার আত্মীয়-স্বজনসহ নৌবাহিনীর সর্বস্তরের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ছেলে ও স্ত্রীসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আগামী সোমবার (১৫ অক্টোবর) বাদ জোহর ঢাকা সেনানিবাসের বানৌজা হাজী মহসীনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বাংলামটরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জানা যায়, রিয়ার অ্যাডমিরাল মোশাররফ হোসেন খান (এম এইচ খান) ১৯৭২ সালের ৭ নভেম্বর থেকে ১৯৭৯ সালের ৩ নভেম্বর পর্যন্ত নৌপ্রধানের দায়িত্ব পালন করেন। নৌপ্রধান হিসেবে তার দায়িত্বের সময় ১৯৭৪ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নৌবাহিনীর বৃহত্তম প্রশিক্ষণ ঘাঁটি বানৌজা ঈসা খানকে কমিশনিং এবং নৌবাহিনীকে ‘নেভাল এনসাইন’ প্রদান করেন।
এছাড়া, জাতির পিতার দিক নির্দেশনায় নৌ সদর দফতর প্রতিষ্ঠা থেকে শুরু করে স্বাধীনতাপরবর্তী সময়ে বাংলাদেশে একটি শক্তিশালী নৌবাহিনী গড়ার সূত্রপাত তার সময়ে শুরু হয়। এম এইচ খান ১৯৩২ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালের ১ জানুয়ারিতে তিনি নৌবাহিনীতে যোগ দেন।
নিউজওয়ান২৪/এমএম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়