সাত হাজার গ্রাম এখনো অবিদ্যুতায়িত: সংসদে নসরুল হামিদ
নিউজ ডেস্ক
ফাইল ছবি
এখনো ৬ হাজার ৯২৮টি গ্রাম অবিদ্যুতায়িত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে, দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ৮৩ হাজার ৮১৯টি গ্রামের মধ্যে ৬২ হাজার ২৪৪টি গ্রাম পূর্ণাঙ্গভাবে ও ১৪ হাজার ৬৪৭টি আংশিকভাবে বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
আগামী ২০২১ সাল নাগাদ বিদ্যুতের সিস্টেম লস সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা হবে বলেও জানান মন্ত্রী। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য দিদারুল আলমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, অবিদ্যুতায়িত ও আংশিকভাবে বিদ্যুতায়িত গ্রামসমূহে বিদ্যুতায়নের লক্ষ্যে চলমান ১৫টি প্রকল্পের মাধ্যমে ৮৪ হাজার কিলোমিটার বিতরণ লাইন নির্মাণের কাজ চলমান রয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর বিদ্যুৎ খাতের উন্নয়নের লক্ষ্যে তাৎক্ষণিক, স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করে।
নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে সরকার গ্রাহক সেবা নিশ্চিতকরণে প্রিপেইড মিটার স্থাপনসহ আইসিটি ভিত্তিক সেবা কার্যক্রম চালু করা এবং আগামী ২০২১ সালের মধ্যে সঞ্চালন ও বিতরণ লাইনের ক্ষমতা যথাক্রমে ২১ হাজার সার্কিট কিলোমিটার ও ৪ লাখ ৭০ হাজার কিলোমিটারে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে।
নিউজওয়ান২৪/জেডএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়