সরকারের জুলুম নির্যাতন এমকে আনোয়ারকে আর স্পর্শ করবে না: ফখরুল
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
ফাইল ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এমকে আনোয়ার আপসহীন সৈনিক ছিলেন। যে কারণে শেষ বয়সেও সরকারের জেল-জুলুম-নির্যাতনের শিকার হতে হয়েছে।
এখন সরকারের জুলুম-নির্যাতন তাকে আর স্পর্শ করবে না।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এমকে আনোয়ারের দ্বিতীয় নামাজে জানাজার আগে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য সোমবার রাত ১টা ২০মিনিটে রাজধানীর কাটাবনের এলিফ্যান্ড রোডের নিজ বাসভবনে মারা যান। মঙ্গলবার সকাল ১০টায় কাটাবন মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে লাশ আনা হয় কেন্দ্রীয় কার্যালয়ের সামেন।
বেলা ১১টা ৫৭ মিনিটে তার দ্বিতীয় জানাজা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদুসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ধর্মপ্রাণ হাজারও মুসল্লি অংশ নেন।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ