সংসদের ২৩তম অধিবেশন শুরু রবিবার
নিউজ ডেস্ক
ফাইল ছবি
দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন আগামী ২১ অক্টোবর রবিবার বিকেল সাড়ে ৪টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৪ অক্টোবর এ অধিবেশন আহবান করেন।
এ অধিবেশন দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন। অধিবেশন হিসাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৩তম এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে। তবে আগামী ২১ অক্টোবর বিকালে অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের কার্যক্রম ও মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সভায় সভাপতিত্ব করবেন।
এদিকে দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন গত ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২০ সেপ্টেম্বর শেষ হয়। মোট ১০টি কার্যদিবসের এ অধিবেশনে ১৮টি সরকারি বিল পাস হয়। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা বিল, ২০১৮, সড়ক পরিবহন বিল, ২০১৮সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল রয়েছে।
ওই অধিবেশনে আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ১৮৯টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ৯টি গৃহীত নোটিশের মধ্যে ৭টি আলোচিত হয়। এছাড়া ৭১ (ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ৩০টি।
নিউজওয়ান২৪/এএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ