শেখ হাসিনার নামে ‘পদ্মাসেতু’ করার দাবি
তাজা খবর ডেস্ক
নির্মাণাধীন স্বপ্নের পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার আওয়ামী তাঁতী লীগ ও আওয়ামী সাংস্কৃতিক জোট এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
‘পদ্মা সেতু নামের পরিবর্তে শেখ হাসিনা সেতু নামকরণ চাই’ শীর্ষক স্লোগানে আয়োজিত এ কর্মসূচি সমন্বয় করেন তাঁতী লীগ নেতা কাজী মোশাররফ হোসেন।
এতে তাঁতী লীগের আরেক নেতা হারুন-উর-রশীদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো পদ্মা ও মেঘনা নদীর ওপর সেতু করার। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বাধা জয় করে বঙ্গবন্ধুর সেই ইচ্ছা পূরণ করছেন। তিনি দেখিয়ে দিয়েছেন যে পদ্মা সেতু একটি নয়, আরও দু’চারটি পদ্মা সেতু করার ক্ষমতা রাখেন তিনি।
হারুন-উর-রশীদ বলেন, ১৬ কোটি মানুষের প্রাণের দাবি পদ্মা সেতুর নাম হবে শেখ হাসিনা সেতু। এতে সেতুটির নামও সুন্দর হবে, ১৬ কোটি মানুষের আশাও পূরণ হবে। এ দাবিতে কয়েকদিনের মধ্যে সব মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয়া হবে বলেও জানান তিনি।
নিউজওয়ান২৪.কম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ