রোহিঙ্গা শিবির পরিদর্শনে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত
কক্সবাজার প্রতিনিধি
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ ও ভারতে নিযুক্ত ফিনল্যান্ডের রাষ্ট্রদূত নিনা ভাসকুনলাহতি শনিবার কুতুপালংয়ে রেড ক্রস-রেড ক্রিসেন্ট (আরসিআরসি) জরুরি হাসপাতাল এবং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন।
মিয়ানমারে নিযুক্ত ফিনল্যান্ডের রাষ্ট্রদূত রিকা লাতু, বাংলাদেশে ফিনল্যান্ডের অনারারি কনস্যুল জেনারেল ও সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান এবং ফিনল্যান্ড দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি নেইলি মিকোলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সফরকালে ফিনল্যান্ডের অনারারি কনস্যুল জেনারেল আজিজ খান কুতুপালংয়ে আরসিআরসি জরুরি হাসপাতালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ২০ লাখ টাকা অনুদান দেন।
সোসাইটির প্রকল্প ব্যবস্থাপক নুরুন নবী এই অনুদান গ্রহণ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রাষ্ট্রদূত নিনা ভাসকুনলাহতি রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকার যে অমূল্য কাজ করেছে তার প্রশংসা করেন।
তিনি বলেন, ‘এই পরিদর্শনের মুখ্য উদ্দেশ্য ছিল কক্সবাজারে ফিনিশ রেড ক্রস পরিচালিত ফিল্ড হাসপাতাল পরিদর্শন করা। এছাড়া ফিল্ড ক্লিনিকের কার্যক্রমের সাথে নিজেদের পরিচিত করাসহ আমরা সেখানকার আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধি, রোহিঙ্গা এবং শিবিরের বর্তমান অবস্থা জানতে সরেজমিনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি।’
নিউজওয়ান২৪/টিআর
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ