‘রোহিঙ্গা’ পরিদর্শনে যাবেন ভিভিয়ান
নিউজ ডেস্ক
ফাইল ছবি
রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শণের লক্ষ্যে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণণ বাংলাদেশে এসেছেন।
শনিবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছেন। ঢাকায় পৌঁছানোর পরে শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মাহমুদ আলীর দেয়া নৈশ্যভোজে অংশ নেন তিনি।
রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী। একই দিন দুপুরে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে যাবেন ভিভিয়ান বালাকৃষ্ণন। তার সঙ্গী হবেন পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী।
সন্ধ্যায় কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন বালাকৃষ্ণণ। আগামী ৫ নভেম্বর ঢাকা ছাড়ার কথা রয়েছে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর।
গত ৩ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা ছিলো সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর। তবে সে সফর পিছিয়ে যায়। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।
নিউজওয়ান২৪/জেডএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়