রোহিঙ্গাদের দেখতে সু চি কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
নিউজওয়ান ডেস্ক
রোহিঙ্গাদের দেখতে অং সান সু চি’কে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মো. শাহরিয়ার আলম।
রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর ব্যাপক নিধনযজ্ঞের পর প্রথমবারের মতো ওই রাজ্যে সু চি’র সফরের খবরের প্রতিক্রিয়াও জানিয়েছে তিনি।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বার্তা সংস্থা এপি প্রকাশিত সু চি’র সফর নিয়ে একটি পোস্ট শাহরিয়ার আলম সোশ্যাল মাইক্রোব্লগিং সাইট টুইটারে রিপোস্ট করেন।
সেখানেই তিনি লিখেছেন, আশা করি তিনি (সু চি) কীভাবে, কে এবং কেন, সেটা বোঝার উদ্দেশ্যে মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা নারী ও শিশুর সঙ্গে কথা বলতে বাংলাদেশ সফরেও আসবেন।
গত ২৫ আগস্ট থেকে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর নির্মম নির্যাতন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত একবারও সংঘাত আক্রান্ত এলাকায় যাননি মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা ও রাষ্ট্রীয় উপদেষ্টা সু চি। এমনকি বহুবার এই হত্যাযজ্ঞের কথা অস্বীকার করেছেন তিনি।
অবশেষে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হুট করে রাখাইনে পরিস্থিতি পরিদর্শনে গেছেন সু চি। তিনি একদিনের সফরে রাখাইনের রাজধানী সিত্তেসহ কয়েকটি শহর পরিদর্শন করবেন। সু চি’র সঙ্গে আছে আরও ২০ সদস্যের একটি প্রতিনিধি দল।
নিউজওয়ান২৪.কম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়