অসতর্কতা!
রূপনগরে সহকর্মীর গুলিতে পুলিশ আহত
স্টাফ রিপোর্টার
ঢাকা: রাজধানীর রূপনগরে হাবিবুর রহমান (২২) নামের এক পুলিশ কনেস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। থানা সূত্র জানায়, অসচেতনতাবশত সহকর্মীর পুলিশের শটগান থেকে বের হওয়া কার্তুজ তার বাম পায়ের হাঁটুতে আঘাত করে।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গুলিবিদ্ধ হাবিবুর রহমানকে (পুলিশ কনেস্টেবল নম্বর ৩২১০৪) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন রূপনগর থানার উপপরিদর্শক (এএসআই) রমজান আলী।
রমজান নিউজওয়ান২৪.কমকে জানান, দুপুর ২টার দিকে রূপনগর মিল্কভিটা রোডে টহল ডিউটি করছিলেন কনেস্টেবল হাবিবুর রহমান ও তরিকুল। ডিউটির এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে রাস্তার পাশের গাছের ছায়ায় বসতে গেলে তরিকুল ইসলামের শটগানের ট্রিগারে চাপ লেগে কার্তুজ বের হয়ে যায়। এতে পাশে থাকা হাবিবুর রহমান গুলিবিদ্ধ হন।
তিনি আরও জানান, প্রথমে হাবিবকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাকে ঢামেকে নেওয়া হয়।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তবে কনস্হাটেবল বিবুর রহমান বা তরিকুলের বক্তব্য জানা যায়নি।
নিউজওয়ান২৪.কম/এসএল
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ