রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
আগামী ১ নভেম্বর (বৃহস্পতিবার) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের সময় পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের দিনক্ষণ নির্ধারণ করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
রোববার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, “সিইসি ও নির্বাচন কমিশনারদের সঙ্গে মহামান্য রাষ্ট্রপতির সাক্ষাতের সময়সূচি ১ নভেম্বর বিকাল ৪টায় নির্ধান করা হয়েছে।”
৩০ অক্টোবর থেকে সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হওয়ায় চলতি মাসের শেষ সপ্তাহেই রাষ্ট্রপতির সঙ্গে এ আনুষ্ঠানিকতা শেষ করতে চায় সাংবিধানিক সংস্থাটি। এজন্যে সাক্ষাতের সময় চেয়ে চিঠিও দেয় ইসি।
সর্বশেষ দশম সংসদ নির্বাচনের আগে তৎকালীন সিইসির নেতৃত্বে ২০১৩ সালের ১৯ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত হয়। তার এক সপ্তাহের মাথায় ২৫ নভেম্বর ভোটের তফসিল ঘোষণা করা হয়।
এদিকে, রোববার কমিশন সভা শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, “এখনও ভোটের তারিখ চূড়ান্ত হয়নি। মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর আমরা আরেকটি কমিশন সভা করব। ওই সভাতেই তফসিল চূড়ান্ত হবে। রাষ্ট্রপতির অনুমতি নিয়েই তফসিল ঘোষণা করা হবে।”
৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ডিসেম্বরের মধ্যে ভোট করার প্রস্তুতি রয়েছে ইসির। সেক্ষেত্রে নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হবে।
সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষার সূচিতে পরিবর্তন এনেছে সরকার। আগামী ১১-১৮ ডিসেম্বর এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা ৬ ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলা হয়েছে।
গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “মধ্য ডিসেম্বরের পর থেকে যে কোনো দিন জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনার কথা আমাদের বলা হয়েছে।”
নির্বাচনের সময় বিদ্যালয়গুলো ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হওয়ার পাশাপাশি শিক্ষকরা ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে কাজ করেন।
নিউজওয়ান২৪/এএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়