মোবাইল চুরির অভিযোগে এবার শিশুকে বস্তায় ভরে নির্যাতন
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর
ছবি সংগৃহীত
মাত্র চার বছর বয়সী এক শিশুকে মোবাইল চুরির অভিযোগে বস্তার মধ্যে ভরে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী এলাকায়। লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর শিশুটিকে নোয়াখালীতে পাঠানো হয়েছে।
শিশুটির বাবা সোহেল জানায়, একই এলাকার তৌহিদুল ইসলামের ছেলে রাকিব হোসেনের একটি মোবাইল চুরি হয়। শিশু পিয়াস মোবাইল চুরি করেছে এমন সন্দেহে বুধবার সন্ধ্যায় পিয়াসকে বাসায় ডেকে নিয়ে বস্তাবন্দি করে বেধড়ক পেটায় রাকিব। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়। পিয়াসকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে তাকে নেয়া হয় জেলা সদর হাসপাতালে। অবস্থার অবনতি হলে রাতেই শিশু পিয়াসকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়।
লক্ষীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. নাছির উদ্দিন জানান, শিশু পিয়াসের চোখ ও মুখে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া। তিনি জানান, অভিযুক্ত রাকিবকে গ্রেপ্তারে অভিযান চলছে।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ