ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

মুয়াজ্জিন বিল্লাল হত্যায় জড়িত একই মসজিদের খাদেমসহ ৪ জন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:২৭, ২০ এপ্রিল ২০১৬   আপডেট: ১৬:৫৯, ২০ এপ্রিল ২০১৬

ঝব্বু খানম মসজিদ   -ফাইল ফটো

ঝব্বু খানম মসজিদ -ফাইল ফটো

ঢাকা: একই মসজিদের খাদেমসহ চার জন জড়িত ছিলেন পুরান ঢাকার ইসলামপুর ঝব্বু খানম মসজিদের মুয়াজ্জিন বিল্লাল হোসেন (৫৭) হত্যায়। তাদের গ্রেফতার করা হয়েছে। এরা হলেন- হাবিব, মোশাররফ, তোফাজ্জল ও সারোয়ার।

বুধবার এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার।

তিনি জানান, মুয়াজ্জিন হত্যার ঘটনায় ওই মসজিদের খাদেমসসহ চার জনকে গত মঙ্গলবার গভীর রাতে আটক করে পুলিশ। প্রথমিক জিজ্ঞাসাবাদে তারা এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকারও করেছেন।

মারুফ হোসেন সরদার আরেও জানান, অর্থ নিয়ে দ্বন্দ্বের জেরে ঝব্বু খানম মসজিদের মুয়াজ্জিন বিল্লাল হোসেনকে হত্যা করা হয়েছে।

তবে ঘটনার বিস্তারিত জানানো হয়নি।

উল্লেখ্য, গত মার্চের ২০ তারিখ দিবাগত রাতে ইসলামপুরের ঝব্বু খানম মসজিদের সিঁড়ি থেকে মুয়াজ্জিন বিল্লালের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মানিকগঞ্জের বাসিন্দা বিল্লাল ওই মসজিদে ২০ বছরর ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ৪ এপ্রিল মসজিদের ভেতর থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

 

নিউজওয়ান২৪.কম/এসএল

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত