‘মিয়ানমারেই হতে হবে রোহিঙ্গা সংকটের সমাধান’
নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রোহিঙ্গা সংকট সমাধান মিয়ানমারেই হতে হবে এবং জাতিসংঘের সঙ্গে মিয়ানমারের যে চুক্তি হয়েছে তার দ্রুত বাস্তবায়ন দরকার বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে এভাবেই দৃঢ়তার সঙ্গে কথাগুলো তুলে ধরেছেন শেখ হাসিনা।
জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের সভায় বরাবরের মতো বাংলায় ভাষণ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভাষণে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, বিশ্বশান্তি, জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয় তুলে ধরেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এবং বাংলাদেশের জনগণের প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন ও সব ধরনের সহযোগিতা রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে গুতেরেস এই সমর্থন ব্যক্ত করেন।
এছাড়া, রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের যে বিবরণ জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে তাতে আমরা হতভম্ব। আমরা আশা করি, আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ রোহিঙ্গাদের ওপর ঘটে যাওয়া অত্যাচারের বিষয়টি গুরুত্বসহকারে দেখবে।
নিউজওয়ান২৪
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়