মাশরাফি দেশের বড় সম্পদ: প্রধানমন্ত্রী
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দেশের বড় সম্পদ হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা ক্রিকেটে কত ভালো করছি, মাশরাফি সেখানে নড়াইলের। নড়াইলবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, দেশের সবচেয়ে বড় সম্পদই তো আপনাদের, মাশরাফি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা ক্রীড়াপাগল সেটা নতুন করে বলাইবাহুল্য। দেশের মাঠে খেলা হলে প্রধানমন্ত্রীর মাঠে উপস্থিত যাওয়াই সেটা প্রমাণ করে। নিয়মিত ক্রীড়াবিদদের খোঁজ-খবর রাখা থেকে শুরু করে ক্রীড়া উন্নয়নে সর্বোচ্চ অবদান প্রধানমন্ত্রীর।
কয়েকদিন আগেও ইনজুরিতে এশিয়া কাপ শেষ করে দেশে ফিরে আসা তামিম ইকবালের খোঁজ নেন তিনি সরাসরি ফোন করে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী এবার অধিনায়ক মাশরাফিকে উল্লেখ করলেন দেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে।
‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’- শীর্ষক রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার মাঠে আয়োজিত তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শুরুতেই থিম সং পরিবেশন করা হয়। এ ছাড়া গত সাড়ে নয় বছরে উন্নয়নের একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। মেলা উদ্বোধনের পর বরগুনা জেলার আমতলী, বাগেরহাট জেলার ফকিরহাট, নড়াইল জেলা ও রংপুরের পীরগঞ্জ উপজেলার উপকারভোগীদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।
নিউজওয়ান২৪/এমএম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ