মাদক প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে সরকার
নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেছেন, মাদকের ছোবল প্রতিরোধে বাংলাদেশ সরকার সর্বোচ্চ সতর্কতা ও ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
শুক্রবার নিউইয়র্কের বাংলাদেশ মিশন থেকে পাওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার জাতিসংঘ সদরদপ্তরে চলতি ৭৩তম সাধারণ অধিবেশনের তৃতীয় কমিটির আওতায় ‘আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ’ এজেন্ডার আলোচনায় তিনি বলেন, ‘এই অপরাধের সাথে যারা যুক্ত তাদের কঠিন হাতে মোকাবেলা করা হচ্ছে।’
রাষ্ট্রদূত বলেন, এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পষ্ট বার্তা হলো- ‘আমরা জঙ্গিবাদ দমন করেছি, এখন মাদকের ছোবল থেকে দেশ বাঁচাতে পদক্ষেপ নিয়েছি।’
গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ‘গ্লোবাল কল টু অ্যাকশান অন ওয়ার্ল্ড ড্রাগ প্রবলেম’ শীর্ষক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান এবং সেখানে বিশ্ব মাদক সমস্যার কার্যকর সমাধান ও প্রতিরোধে তিনিসহ বিশ্বনেতারা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা নিজের বক্তব্যে উল্লেখ করেন মাসুদ বিন মোমেন।
‘মাদকের ছোবলে আমাদের যুব সমাজের ভবিষ্যত নষ্ট হোক তা কোনোভাবেই আমরা হতে দেব না,’ যোগ করেন তিনি।
মাদক নিয়ন্ত্রণ এবং মাদকের অবৈধ ব্যবসা ও চোরাচালান বন্ধে সরকারের বিভিন্ন সংস্থা যেসব কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে তা নিজের বক্তব্যে উল্লেখ করেন রাষ্ট্রদূত মাসুদ। সেই সাথে তিনি জানান, প্রতিবেশী দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর এবং সীমান্তে মাদক নিয়ন্ত্রণে ঘনিষ্ট সহযোগিতা রক্ষার মাধ্যমে বাংলাদেশ কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি, আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টা, রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং অংশীদারিত্বের ভিত্তিতে আমরা মাদকের অভিশাপ থেকে রক্ষা পেতে কার্যকর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবে।
নিউজওয়ান২৪/টিআর
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ