মহানবীর রওজায় প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সৌদি আরবের মদিনায় মহানবী হযরত মোহাম্মদের (স.) রওজা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রিয়াদে কর্মব্যস্ত দিন শেষে বুধবার রাতে মদিনায় পৌঁছে শেখ হাসিনা মসজিদে নববীতে এশার নামাজ পড়েন এবং মহানবীর (স.) কবর জিয়ারতে যান। জিয়ারত শেষে তিনি মোনাজাতে অংশ নেন। সফরসঙ্গীরাও এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
সৌদি সরকারের একটি বিশেষ বিমানে করে প্রধানমন্ত্রী বুধবার রাতে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছালে সেখানে তাকে গার্ড অফ অনার দেয়া হয়।

চার দিনের এই সফরে মঙ্গলবার সৌদি আরবে পৌঁছানোর পর বুধবার সকালে সৌদি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
দুপুরে তিনি রিয়াদের রাজপ্রাসাদে সৌদি বাদশাহ সালমানের সঙ্গে বৈঠক করেন এবং মধ্যাহ্ন ভোজে অংশ নেন।
বিকালে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নতুন নিজস্ব ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠক হয়। বৃহস্পতিবার মক্কায় ওমরাহ পালন শেষে শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে।
নিউজওয়ান২৪/এমএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়