ভোলার শাহবাজপুরে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
ফাইল ছবি
ভোলার শাহবাজপুরে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা বাপেক্স এই গ্যাসক্ষেত্র উদঘাটন করেছে। ধারণা করা হচ্ছে, সাতশ বিলিয়ন কিউবিক ফিট গ্যাস পাওয়া যাবে এই গ্যাসক্ষেত্র থেকে।
সোমবার (২৩ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার তেজগাঁওয়ের কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিব এই ব্রিফিং করেন।
ব্রিফিংয়ে সচিব জানান, মন্ত্রিসভার আজকের বৈঠকে কোনও এজেন্ডা ছিল না। তবে বৈঠকে ভোলার শাহবাজপুরের নতুন গ্যাসক্ষেত্র পাওয়ার খবর নিয়ে আলোচনা করা হয়।
এসময় জানানো হয়, শাহবাজপুরে এর আগেও একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গিয়েছিল। নতুন সন্ধান পাওয়া গ্যাসক্ষেত্রটি আগের গ্যাসক্ষেত্রটির তুলনায় দ্বিগুণেরও বেশি বড়। আগের গ্যাসক্ষেত্র ও নতুন গ্যাসক্ষেত্র মিলিয়ে শাহবাজপুর থেকে মোট এক ট্রিলিয়ন কিউবিট ফিট গ্যাস পাওয়া যাবে ধারণা করা হচ্ছে।
এছাড়া, মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ২০১৬-১৭ অর্থবছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ