বুয়েটের প্রথম নারী উপাচার্য খালেদার মৃত্যু
স্টাফ রিপোর্টার
ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম নারী উপাচার্য অধ্যাপক খালেদা একরাম ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৬৬ বছর বয়সে সোমবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। ১৭ মে থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
নন হজকিন্স লিম্ফোমা নামের এক ধরনের ক্যান্সারসহ বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন অধ্যাপক খালেদা একরাম। গত দশ দিন ধরে ব্যাংকক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা একরামকে গত ১৩ মে রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে নেওয়া হয়।
উপাচার্যের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিশেষ তহবিল থেকে ২০ লাখ টাকা দিয়েছিলেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুয়েট উপাচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।
স্থাপত্য বিভাগের অধ্যাপক খালেদা একরাম ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর বুয়েট উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন।
বগুড়ার সন্তান খালেদা একরাম ১৯৫০ সালের ৬ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালে বুয়েট থেকে স্থাপত্যে ডিগ্রি নেওয়ার পর ১৯৮০ সালে ইউনিভার্সিটি অব হাওয়াই থেকে নগর পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।
এরপর ১৯৯২ সালে সুইডেন থেকে উচ্চতর ডিগ্রি নেন। তবে বুয়েটে শিক্ষকতায় যুক্ত ছিলেন ১৯৭৪ সাল থেকেই।
বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পাওয়া দ্বিতীয় নারী উপাচার্য অধ্যাপক খালেদা একরাম। তবে বুয়েটে নারী উপাচার্য তিনিই প্রথম।
৪০ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা করা খালেদা একরাম সম্পর্কে তার গুণমুগ্ধ বুয়েটের সাবেক ছাত্রী সাঈদা মুনা তাসনীম বলেন, “শিক্ষক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত উঁচু মানের এবং দারুণ করিৎকর্মা।” খালেদা একরাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই বিদ্যালয়ে পড়েছেন।
থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বুধবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে খালেদা একরামের মরদেহ দেশে পাঠানো হবে।
নিউজওয়ান২৪.কম/এসএল
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ