ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

বিয়ে করলেন গণজাগরণের ইমরান এইচ, কনে শিক্ষামন্ত্রীর মেয়ে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:৫৩, ৩১ ডিসেম্বর ২০১৬   আপডেট: ১০:৫৬, ৩১ ডিসেম্বর ২০১৬

ঢাকা: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার (৩৩) বিয়ে করেছেন। কনে হিসেবে বেছে নিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে নাদিয়া নন্দিতা ইসলামকে।

এ খবর নিশ্চিত করেছেন ইমরান এইচ সরকার নিজেই।

প্রসঙ্গত, এ বছরই বিয়ে করছেন— সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ঘোষণা দিয়েছিলেন ইমরান। বছরের শেষদিনে এসে তার ঘোষণার বাস্তবায়ন দেখা গেল।

আজ (শনিবার) পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় ইমরান-নন্দিতা উভয়ের গায়ে হলুদ একই সঙ্গে অনুষ্ঠিত হয়। হলুদ সন্ধ্যায় কনের পিতা শিক্ষামন্ত্রী নুরুল ইসলামসহ উভয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিজের বিয়ে প্রসঙ্গে শুক্রবার ইমরান বলেন, শনিবার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আজ হলুদের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

তিনি তার সুখী দাম্পত্য জীবনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিন্নি নামে স্বজন বন্ধুদের কাছে পরিচিত সিলেটের মেয়ে নন্দিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। আর সমবয়সী বর ইমরান এইচ সরকার রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেছেন।

ইমরান কিছুদিন চিকিৎসা পেশা চর্চার পর ২০১৩ সাল থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন। তিনি গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করেন।

নিউজওয়ান২৪.কম/একে

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত