ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

তাজা খবর ডেস্ক

প্রকাশিত: ১১:০৩, ৩ মে ২০১৭  

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ৩ মে। এবারের প্রতিপাদ্য ‘ক্রান্তিকালে সমালোচকের দৃষ্টি: শান্তিপূর্ণ, ন্যায়নিষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা।’ করপোরেট সাংবাদিকতা, বিজ্ঞাপন, কর্তৃপক্ষের স্বার্থরক্ষার সাংবাদিকতার বাইরে মুক্ত সাংবাদিকতার অঙ্গীকার ধরে রাখার প্রচেষ্টা নিয়ে বিশ্বব্যাপী পালন করা হবে দিবসটি।

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশে জাতিসংঘ ১৯৯৩ সাল থেকে এ দিবস পালনের সিদ্ধান্ত নেয়। সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ এবং তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে বিশ্বব্যাপী সাংবাদিক সংগঠনগুলো পালন করে মুক্ত গণমাধ্যম দিবসটি।

এদিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন উপলক্ষে বাংলাদেশেও বিভিন্ন সংগঠন পৃথকভাবে কর্মসূচি ঘোষণা করেছে।

নিউজওয়ান২৪.কম

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত