বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ২২ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক
স্টাফ রিপোর্টার
ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন দ্বিগুণ করতে বাংলাদেশকে ১৭৩৬ কোটি টাকার (২১.৭ কোটি মার্কিন ডলার) ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ সরকারের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)।
সূত্র আরও জানায়, নয়া এই ঋণের টাকায় ঘোড়াশালে বর্তমানে চলমান তাপ বিদ্যুৎকেন্দ্রকে গ্যাস চালিত তাপ বিদ্যুৎ কেন্দ্রে রূপান্তর করা হবে। এখন ৪০৯ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই প্লান্ট থেকে মাত্র বিদ্যুৎ পাওয়া যায় ১৭০ মেগাওয়াট যা এর মোট উৎপাদন ক্ষমতার মাত্র ৩০ ভাগ।
বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলী সূত্র জানায়, বিদ্যুৎ কেন্দ্রটি গ্যাস চালিত হলে এর উৎপাদন ক্ষমতা ৩০ থেকে ৫৪ ভাগে উন্নীত করা যাবে। বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে জানা যায়, উৎপাদন ২৪ ভাগ উন্নীতকরণে অতিরিক্ত গ্যাস খরচ হবে মাত্র ১৮ ভাগ যা দেশের জ্বালানি স্বার্থের জন্য বেশ লাভজনক হবে।
নিউজওয়ান২৪.কম/এসএল
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ