বিএনপি মানে অশান্তির দল: কাদের
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে একদিনে দেশে লাশের পাহাড় তৈরি করবে। ২০০১ এর চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। বোমা মেরে মানুষ হত্যা করবে। মা-বোনেরা রাস্তায় নিরাপদে বের হতে পারবেন না। বাংলাদেশের জনগণ এদের আর ক্ষমতায় ফিরিয়ে আনবে না। বিএনপি মানে অশান্তির দল।
শুক্রবার (৫ অক্টোবর) রাজধানীর খিলগাঁও থানা আওয়ামী লীগ আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে তিনি একথা বলেন।
এসময় ওবায়দুল কাদের আরো বলেন, মিথ্যাচার আর দেউলিয়াপনার কারণে বিএনপি ভুয়া রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। এ দেশের মানুষ তাদের আর বিশ্বাস করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন হওয়ায় আগামী নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকেই বেছে নেবে।
সেতুমন্ত্রী বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘের মহাসচিবের ভুয়া চিঠির খবর দিয়ে সেখানে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে ছিলেন, মহাসচিবের দেখা পাননি। জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণপত্র ভুয়া, বিএনপিও ভুয়া। যারা জাতিসংঘের মহাসচিবকে নিয়ে মিথ্যাচার করে তাদের হাতে দেশ, গণতন্ত্র নিরাপদ না।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের নিয়ম-কানুনের বিরুদ্ধে যাবেন না। নেত্রীর মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যে বিদ্রোহ করবে তাকে সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করা হবে। কাউকে ক্ষমা করা হবে না। অপরাধ করলে ক্ষমা নাই। চাঁদাবাজি চলবে না। দুই-একজন চাঁদাবাজি করেন আমি জানি। যারা এটা করেন তারা বন্ধ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন খিলগাঁও-সবুজবাগ এলাকার জাতীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সামসুর নাহার চাঁপা, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, খিলগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি শরীফ আলী খান, সাধারণ সম্পাদক মাহবুবুল হক প্রমুখ।
নিউজওয়ান/এএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ