বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের মডেল: স্পিকার
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, বাঙালি জাতি ও বাংলাদেশকে বিশ্বের মাঝে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করছেন। বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।
এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টা, আত্মবিশ্বাসী ও দৃঢচেতা মনোবল এবং কঠোর পরিশ্রমের ফলে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবার দিকে এগিয়ে যাচ্ছে।
স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা ‘পিস অ্যান্ড হারমোনি’ কবিতা গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির ভাষণে এই বক্তব্য রাখেন।
আানিস মোহাম্মদ অনূদিত ও অধ্যাপক আহমেদ রেজা সম্পাদিত ‘পিস অ্যান্ড হারমোনি’ কবিতা গ্রন্থটিতে দেশের খ্যাতিমান ৭১জন কবি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ৭১টি কবিতা ইংরেজী ও বাংলা উভয় ভাষায় প্রকাশিত হয়েছে।
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বইটির প্রকাশনা উৎসব কমিটি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. নাসরিন আহমাদ। সভাপতিত্ব করেন উৎসব কমিটির আহ্বায়ক অধ্যাপিকা পান্না কায়সার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সচিব আজিজুর রহমান আজিজ, ড. আবুল আজাদ, বইটির সম্পাদক অধ্যাপক আহমেদ রেজা, অভিনেত্রী শমী কায়সার ও বইটির অনুবাদক আনিস মোহাম্মাদ।
নিউজওয়ান২৪/এএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়